নারায়ণগঞ্জে স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৫
অ- অ+

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর গলায় ছুরিকাঘাত করে শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১নম্বর গলির একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

মৃত শামীম শরীয়তপুর জেলার গোসাইরহাট রানীশাহ এলাকার মৃত নুরু বেপারীর ছেলে। আহত ময়ূরী বেগম (৩০) একই এলাকার জয়নাল মাদবরের মেয়ে।

স্থানীয়রা জানান, শামীমের সাথে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে মনমালিন্য চলছিল। সকালে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে শামীম বাসা থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ফের বাসায় এসে দরজার সামনে ময়ূরী বেগমকে গলায় ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের পর দৌড়ে বাড়ির বাহিরে চলে যান তিনি।

এরপর ঘরের দরজা লাগিয়ে ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে শামীম। এ সময় শামীমের মা পাশের ঘর থেকে এসে চিৎকার করলে আশপাশের ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে ময়ূরীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, আহত নারীকে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ হলে কারণ জানা যাবে। সেই সাথে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে সার মজুতের কারণে জামায়াত নেতার পদ বাতিল 
ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা
১৭ বছর ধরে লিমনের চলাচল নিয়ন্ত্রণে শিকল, প্রয়োজন চিকিৎসা ও সহায়তা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক