সাতক্ষীরায় আওয়ামী লীগের তিন নেতা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৪
অ- অ+

সাতক্ষীরা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মৃত রজব আলীর ছেলে মোশাররফ হোসেন (৪৭)। তিনি বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বালিথা গ্রামের মৃত আফিল উদ্দিন সরদারের ছেলে মো. শামছুর রহমান (৫৩)। তিনি ফিংড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও যোগরাজপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে রাশেদ (৫০)। তিনি ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, নাশকতা প্রতিরোধ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান
সেপ্টেম্বরে ৪৪২ সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত
তিন সপ্তাহের ঘরেই লেপার্ড দুটির কেটে গেল ৯ বছর!
খুলনায় চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা