সিরাজদিখানে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫০
অ- অ+

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার আলহেরা মাদ্রাসা মাঠে সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ওয়াসিম মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবর রহমান। এ ছাড়া জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আ জ ম রুহুল কুদ্দুস বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দলের কর্মীদের নৈতিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সম্মেলনে সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনা-ঝালকাঠি থেকে সহযোগী এনে ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন পিচ্চি আল-আমিন: এসআরবি
ঢাবিকে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত
মাউশির নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, ৭ দিনের মধ্যে বন্ধ না করলে আইনি ব্যবস্থা