আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে পতন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ০৯:০৪
অ- অ+

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে পতন হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় সরবরাহে তাৎক্ষণিক কোনো বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কমেছে। এ কারণে বাজারে দাম নিম্নমুখী হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় দুপুর ১টা পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

তবে এর আগের কার্যদিবসে তেলের বাজারে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা যায়। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছিল, যা চলমান ভূরাজনৈতিক উত্তেজনার সময় উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধির অন্যতম ঘটনা হিসেবে বিবেচিত হয়।

এর আগে মঙ্গলবার পাঁচ মাস ধরে চলা সংঘাতের মধ্যে সাময়িক বিরতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গিয়েছিল।

এদিকে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় রাতভর ব্যাপক বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন সময় বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে হামলা শুরু হয়। পরে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক প্রদেশ ও দ্বীপে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম প্রেস টিভি।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে। তবে আপাতত তেল পরিবহন স্বাভাবিক থাকায় সরবরাহ নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমেছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারদরে।

(ঢাকাটাইমস/৩০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা