ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৬, ১০:৪৪| আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১১:৫৬
অ- অ+

ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলার সিদ্ধান্ত বাতিল করেছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর শর্তে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ট্রাম্প।

পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি প্রয়োগের জন্য প্রস্তুত ছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে।

তিনি বলেন, একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে বলেই সামরিক পদক্ষেপ স্থগিত করা হয়েছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে সৃষ্ট হুমকির অবসান ঘটানো হবে।

তিনি বলেন, “বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি। তবে শর্ত হলো, দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে হবে।”

ট্রাম্প আরও দাবি করেন, ইসরাইলও তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে।

নিজের পোস্টের শেষে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সবাই কাজে নেমে পড়ুন এবং দ্রুত চুক্তিটি সম্পন্ন করুন।”

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরান বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সম্ভাব্য চুক্তি বা আলোচনার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকেও এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

(ঢাকাটাইমস/০২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নারকেলের ছোবড়া থেকে কোকোপিট তৈরি করছেন আনসার-ভিডিপি সদস্য
হঠাৎ মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী, কাফরুলে বাসে আগুন
ফরিদপুরে পুলিশের জব্দ করা বাসে আগুন