চালের দাম স্থিতিশীল রাখতে সরকার বদ্ধপরিকর: খাদ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৬, ১৮:০৫
অ- অ+

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বর্তমান সরকার বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে বদ্ধপরিকর। সে লক্ষ্যে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।

তিনি আজ সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সদস্য মো. ফজলে হুদার টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

খাদ্য প্রতিমন্ত্রী বলেন, অবৈধ মজুতদার ও বাজার অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত খাদ্যবান্ধব চাল যথাসময়ে বিতরণ নিশ্চিতকরণের লক্ষ্যে খাদ্যবান্ধব ডাটাবেজের মাধ্যমে ডিজিটাল প্রক্রিয়ায় চাল বিতরণের পরিকল্পনা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘আমার বন্ধু মহাজাদু জানে’: সম্পর্কের নতুন মাত্রা
স্কটল্যান্ডকে হারালেই কি বিপদ? ব্রাজিলকে ভাবাচ্ছে বিশ্বকাপের অদ্ভুত রেকর্ড
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
ডেঙ্গু নিয়ন্ত্রণে রাজধানীতে টাস্ক ফোর্সের অভিযান, মনিটরিং জোরদারের ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা