পল্লবীতে প্রাইভেটকার থেকে গুলি, বিএনপি নেতা আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ০০:৫৮
অ- অ+

রাজধানীর পল্লবীর মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে আলমগীর নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য বলে জানিয়েছেন স্বজনরা। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহত আলমগীরের চাচা মো. আশিক জানান, আলমগীরের বাসা মিরপুর সেকশন-১১ এর ৩ নম্বর রোডে। তিনি মাছ ব্যবসা করেন। পাশাপাশি তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য।

তিনি আরও জানান, শুক্রবার বিকেলে মিরপুর-১১ নম্বরের মিল্লাত ক্যাম্পের সামনে একটি প্রাইভেটকারে করে চার ব্যক্তি এসে আলমগীরকে লক্ষ্য করে গুলি চালান। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে ও নিতম্বে গুলি লাগে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ইসলামীয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় রাজিয়া নামে এক পথচারী নারীও আহত হয়েছেন।

স্বজনদের ধারণা, রাজনৈতিক কোনো বিরোধের জেরে আলমগীরকে লক্ষ্য করে গুলি করা হয়ে থাকতে পারে। রাজনৈতিক বিশ্লেষণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আলমগীর নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার মাথাসহ শরীরের কয়েকটি স্থানে গুলি লেগেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা