কারাগারে অসুস্থ, ঢামেকে নেওয়ার পর কয়েদীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২২
অ- অ+

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া এক কয়েদীর মৃত্যু হয়েছে।

মারা যাওয়া কয়েদীর নাম–পরশ (৩৫)। তার কয়েদী নম্বর ৮৪০২/এ। বাবার নাম লিয়াকত।

শনিবার বিকালে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শনিবার বিকাল তিনটার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরশ। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্র জানায়, ময়নাতদন্তের জন্য পরশের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন সপ্তাহের ঘরেই লেপার্ড দুটির কেটে গেল ৯ বছর!
খুলনায় চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা
সংস্কারের প্রভাবে দেশের পুঁজিবাজারে বাড়ছে বিদেশি বিনিয়োগ
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ