জ্বালানির দাম ৩ বার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতা দেখিয়েছে: মজিবুর রহমান মঞ্জু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৭
অ- অ+

সাত মাসে জ্বালানির দাম তিনবার বাড়ানোর মাধ্যমে সরকার দায়িত্বহীনতা ও দেউলিয়াত্বের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দেশের সব কর্মক্ষেত্রসহ জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এর আগে জ্বালানি সংকট তৈরি করে সরকার তেলের দাম বাড়ানোর জন্য কৌশলগত ব্যবস্থা নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় সরকারকে ১০টি বিকল্প পরিকল্পনাসহ নিজেদের ভুল শুধরে সবার সঙ্গে আলোচনা করে সংকট নিরসনের আহ্বান জানান আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান
সেপ্টেম্বরে ৪৪২ সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত
তিন সপ্তাহের ঘরেই লেপার্ড দুটির কেটে গেল ৯ বছর!