শাওমির ‘ম্যাক্স রিপাবলিক’ মিউজিক্যাল নাইট, গাইবেন জেমস-আলী আজমত

গ্লোবাল টেক জায়ান্ট ও বাংলাদেশের এক নম্বর হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি, রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’-এর মাধ্যমে ঢাকায় মিউজিক্যাল নাইট নিয়ে আসতে যাচ্ছে। শাওমির স্পনসরশিপে অনুষ্ঠিত এ আয়োজন সঙ্গীত ও বিনোদনকে একত্রিত করে শাওমি ফ্যান ও প্রযুক্তিপ্রেমীদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।
রেডমি লাইনআপে তিনটি শক্তিশালী স্মার্টফোন নিয়ে এসেছে রেডমি নোট ১৭ সিরিজ; রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ফাইভজি, রেডমি নোট ১৭ প্রো ফাইভজি ও রেডমি নোট ১৭ ফোরজি। এই লাইনআপকে আরও এগিয়ে নিতে, শাওমি ফ্যানদের লাইভ পারফরম্যান্সে ভরপুর এক অবিস্মরণীয় মিউজিক্যাল নাইট উপভোগের সুযোগ করে দিচ্ছে ‘ম্যাক্স রিপাবলিক’, যা রেডমি নোট ১৭ সিরিজের অদম্য স্পিরিট এবং পারফরম্যান্সকেই তুলে ধরে।
আগামী ২৫ সেপ্টেম্বর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে। অনুষ্ঠানের গেট খুলবে দুপুর ২টায়। আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানে বাংলাদেশ ও উপমহাদেশের জনপ্রিয় কয়েকজন শিল্পী ও ব্যান্ডের পরিবেশনা থাকবে।
মিউজিক্যাল নাইটে পারফর্ম করবেন নগরবাউল জেমস, রক্সেন ফিচারিং মুস্তাফা জাহিদ, জাল দ্য ব্যান্ড, জুনুনের ভোকাল আলী আজমত, নেমেসিস, লেভেল ফাইভ ও শিরোনামহীন।
আয়োজকেরা জানান, রেডমি নোট ১৭ সিরিজের তিনটি মডেল—রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি ও রেডমি নোট ১৭ ৪জি—ঘিরে এ আয়োজন করা হচ্ছে। সিরিজটির ক্রেতাদের জন্য কনসার্টের বিনা মূল্যের টিকিটসহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে।
কনসার্টের টিকিট ‘টিকিফাই’ ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এ আয়োজনের মাধ্যমে প্রযুক্তি, সংগীত ও বিনোদনকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শাওমি।
আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য শাওমি বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজ ও টিকিট বিক্রির প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













