আফগানিস্তান প্রিমিয়ার লিগে নিবন্ধন করেছেন তাসকিন

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪
অ- অ+

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে আনুষ্ঠানিকভাবে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। বিষয়টি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিশ্চিত করেছে এপিএল কর্তৃপক্ষ।

এপিএলের প্রথম আসরের জন্য খেলোয়াড় নিবন্ধনের প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে অংশ নিতে এক হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। তাদের মধ্যে পাঁচ শতাধিক বিদেশি ক্রিকেটার রয়েছেন।

আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এপিএলের খেলোয়াড় ড্রাফট। সেখানেই তাসকিন কোন দলের হয়ে খেলবেন, তা চূড়ান্ত হবে।

তাসকিনের নিবন্ধনের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এপিএল কর্তৃপক্ষ লিখেছে, ‘অপেক্ষার অবসান হলো। তাসকিন আহমেদ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান প্রিমিয়ার লিগের জন্য নাম নিবন্ধন করেছেন। আপনি তাকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান?’

এপিএলের প্রথম আসরে তাসকিনের অংশগ্রহণ চূড়ান্ত হলে এটি হবে বাংলাদেশের এই পেসারের জন্য আরেকটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাবিকে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত
মাউশির নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, ৭ দিনের মধ্যে বন্ধ না করলে আইনি ব্যবস্থা
পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস-লেহেঙ্গা জব্দ