‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব দাবি পূরণ হবে’

আলফাডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০১৭, ১১:১৬
অ- অ+

উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রক্ষমতায় থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকাটাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।

সোমবার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাটাগড় শাগীর শাহ দেওয়ান দাখিল মাদ্রাসার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দোলন এই মন্তব্য করেন।

আরিফুর রহমান দোলন বলেন, ‘আমাদের এ অঞ্চলে এখন ব্যাপক উন্নযন হচ্ছে। যদি না হয় আপনারা বলবেন যে, কাটাগড়ের অমুক রাস্তাতো কাঁচা আমরা পাকাকরণের ব্যবস্থা করবো-ইনশাআল্লাহ। এই উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় থাকতে হবে। এ এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য আগামীতে আওয়ামী লীগকে আমরা সমর্থন জানালে শুধু এই মাদ্রাসা না এই অঞ্চলের যত প্রতিষ্ঠান আছে আপনাদের আর কোনো দাবি করতে হবে না। পর্যাক্রমে সব পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ।’

ঢাকাটাইমস সম্পাদক বলেন, ‘এই প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে হয়তো আরও দরকার। দেখে আমার খুব ভালোই লাগছে। দুটো বিল্ডিং আছে আরও একটি লাগবে। এ বিল্ডিও হবে যদি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন। অবশ্যই অবশ্যই কাটাগড় শাগীর শাহ্ দেওয়ান দাখিল মাদ্রাসায় আরও একটি বিল্ডিং হবে আমি ওয়াদা করে যাচ্ছি। এজন্য একটু সময় দিতে হবে। এই দুই বছরের পরে শেখ হাসিনা যদি আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আপনারা আমার কাছ থেকে বিল্ডিং আদায় করে নেবেন। এখন থেকে এ অঞ্চলের উন্নয়ন অগ্রগতির দায়িত্ব আমি নিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের সেবায় সারা জীবন নিজেকে নিয়োজিত রাখতে পারি।’

কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বলেন, ‘আমি কথা দিচ্ছি যতদিন ভালোভাবে বাঁচবো আমি এই প্রতিষ্ঠানের সুখ-দুঃখের সাথে থাকবো। বিশেষ করে আমি কয়েকটা বিষয়ে শুনলাম এখানে আসবাবপত্রের সমস্যা, সেটি ফরিদপুর জেলা পরিষদের মাধ্যমে হোক, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে হোক, সরকারের অন্য বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হোক অথবা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, আসবাবপত্রের সমস্যার সমাধান আমি করতে পারি সে ব্যপারে আমি উদ্যোগ নেব।’

ঢাকাটাইমস সম্পাদক মাদ্রাসার মসজিদের উন্নয়ন সম্পর্কে বলেন, ‘মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর মানে আমাদের সবার ঘর। এটার অবস্থান কাটাগড়ে কিন্তু এটা আমাদের প্রত্যেকের ঘর। এই কারণে এ মসজিদের উন্নয়নে আমরা শরিক হবো। সরকারি এবং বেসরকারি পর্যায়ে যেভাবেই হোক না কেন আমরা এ মসজিদের উন্নয়নে শরিক হবো।’

মাদ্রাসার সভাপতি কম্পিউটার ল্যাবের কথা অবহিত করলে আরিফুর রহমান দোলন বলেন, ‘ল্যাবতো রাতারাতি হবে না, তবে যদি সত্যি সত্যি কম্পিউটারের প্রযোজন থাকে সে ব্যপারেও আমরা ভূমিকা রাখবো।’

বিশিষ্ট সমাজ সেবক আরিফুর রহমান দোলন বলেন, ‘খাঁটি মুসলমান হিসেবে নিজেকে তৈরি হবে, একজন ভালো মানুষ হিসেবেও নিজেদের তৈরি করতে হবে। আর শুধু ইসলামি শিক্ষা না দুনিয়াতে বাঁচতে হলে রুটি-রুজি, আয়-রোজগারেরও দরকার আছে। এই কারণে অবশ্যই বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষিত হতে হবে।’

দোলন বলেন, ‘অনেকেই বলেন মাদ্রাসায় কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কম শিক্ষা দেয়া হয়। আমি আসলে এটা এখন আর মানতে চাই না। আমি মনে করি মাদ্রাসায় মুক্তিযুদ্ধের পক্ষে শিক্ষা দেয়ার সুযোগ আছে, আপনারা দেবেন। দেশকে যদি শিক্ষার্থীরা ভালোভাবে জানতে না পারে তাহলে কিন্তু প্রকৃত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা কঠিন। কীভাবে একাত্তর সালে নয় মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ গঠন হলো, কে এই মুক্তিযোদ্ধের নেতৃত্ব দিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকেও জানতে হবে, তার কর্ম, তার আদর্শ, তার জীবনী সম্পর্কেও জানতে হবে, বাংলাদেশকে জানতে হবে।’ তিনি বলেন, ‘এ কারণে জানতে হবে- আমরা যদি মুক্তিযুদ্ধকে ধারণ করতে না পারি, লালন করতে না পারি তাহলে দেশকে ভালোবাসা যাবেনা। তাই এগুলো জানতে হবে, দেশকে ভালোবাসতে হবে।’

অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি মো. মাহিদুল হকের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মো. সিদ্দিকুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য দেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪মার্চ/নাঈম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা