রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি: আরও নয় লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৭, ১২:৫৭
অ- অ+
ফাইল ছবি

নাফনদী পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবির ঘটনায় আরও নয় জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে দিন ১৪ জনের লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে টেনাফের মিঠাপানির ছড়া ও হাবিব ছড়া থেকে আটটি লাশ ও সেন্টমার্টিন থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইন উদ্দিন খান জানিয়েছেন।

ওসি জানান, মঙ্গলবার সকালে টেকনাফ ও সেন্টমার্টিনের সাগরের তীরে ভেসে আসা আরও নয় রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। নয়জনের মধ্যে আটজন নারী ও একজন শিশু। লাশগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দাফনের প্রস্ততি চলছে।

গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে শাহপরীর দ্বীপে নাফ নদীর ঘোলারচর পয়েন্টে রোহিঙ্গাবাহী নৌকাটি ডুবে যায়।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সাতক্ষীরায় ১০-১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে প্রতিহত করল বিজিবি
খুলশীতে আটতলা ভবনে ‘ক্যাসিনো’ পরিচালনা, চীনা-পাকিস্তানিসহ ৬৩ বিদেশি নাগরিক আটক