শাহজালালে সাড়ে ছয় কেজি স্বর্ণসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মে ২০১৯, ১৭:৪৭
অ- অ+

হজরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে ছয় কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। সোমবার রাতের এ ঘটনায় রাজিব দেওয়ান নামের একটি যাত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলাও করা হয়েছে। ঢাকা কাস্টম হাউসের একটি সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর থেকে আসা সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৬ নম্বরের একটি ফ্লাইট সোমবার রাত ১১টার দিকে হজরত শাহজালালে অবতরণ করে। ওই বিমানে আসা যাত্রী রাজিব দেওয়ানের বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করা হয়। পরবর্তী সময়ে যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রমের পরে তার কাছে কোনো শুল্ক কর আরোপযোগ্য পণ্য থাকার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অস্বীকার করেন। তার দেহ তল্লাশি করতে চাইলে তিনি অসহযোগিতা করেন এবং বিভিন্ন ধরনের উচ্চবাক্যসহ উদ্ধত্যপূর্ণ আচরণ করেন। পরে দীর্ঘক্ষণ পরে আর্চওয়ে মেশিনের মাধ্যমে চেকিং করা হলে তার পরিহিত প্যান্টের মধ্যে ধাতব পদার্থের সংকেত পাওয়া যায়। এরপরে তার পরিহিত প্যান্টের বিভিন্ন অংশ থেকে লুকায়িত অবস্থায় সাদা রঙয়ের স্কচটেপে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের ওই সূত্র জানিয়েছে, পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ছয়টি প্যাকেট থেকে ৬৫টি স্বর্ণবার পাওয়া যায়। রাজিবের কাছে পাওয়ার প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। আটককৃত স্বর্ণের ওজন সাড়ে ছয় কেজি। দাম তিন কোটি ২৫ লাখ টাকা

ঢাকা কাস্টমস হাউজের উপ কমিশনার অথেলা চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, যাত্রীকে দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুসরণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত রাজিব দেওয়ানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

(ঢাকাটাইমস/২১মে/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে খাস পুকুর দখল নিয়ে সংঘর্ষ, নিহত ২
হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারে হামলা চালালো ইরান
ডিএমটিসিএল এমডির নিয়োগ বাতিল
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা