পাটের বস্তা ব্যবহার না করায় দুই চালকলকে জরিমানা

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৯, ১৪:২৭
অ- অ+
ফাইল ছবি

পাটের ব্যাগ ব্যবহার না করায় বেনাপোলের শার্শার দুটি চালকল মিলের মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল বুধবার রাতে তাদের ২০ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানা করা চালকল দুটি হলো, শার্শার শ্যামলাগাচি চৌধুরী অটোরাইস মিল ও জননী অটোরাইস মিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল জানান, প্লাস্টিক ব্যাগ ব্যবহার আইনগত নিষিদ্ধ হলেও মিল মালিকরা তা ব্যবহার করছে। পাটজাত ব্যাগ ব্যবহার না করায় তাদের বাংলাদেশ দ-বিধি অনুযায়ী দুটি চালকল মিলের জরিমানা করা হয়েছে।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেট্রোরেলে বোমা আতঙ্কের নেপথ্যে কী? তদন্ত নিয়ে যা জানাল সিটিটিসি
কুমিল্লায় প্রবাসীকে অপহরণের অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা