ঈমান মজবুত করার বিকল্প নেই: ছারছিনা পীর

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০১৯, ২১:১৪
অ- অ+

ছারছিনা দরবার শরিফের পীর শাহ মো. মোহেবুল্লাহ বলেছেন, মুমিন মুসলমানরা এক হয়ে কাজ করলে দেশে অবশ্যই ইসলামি হুকুমত কায়েম হবে। খাঁটি মুসলমান হতে হলে সুদ, ঘুষ, সন্ত্রাস, অন্যায়, ব্যাভিচার থেকে দূরে থাকতে হবে। একজন খাঁটি মুসলমানকে কুরআন ও সুন্নাহর নির্দেশ মেনে চলতে হবে। সমাজে ফেতনা-ফাসাদ বেড়ে গেছে। এ থেকে মুক্তির একমাত্র পথ ঈমান মজবুত করা।’

রবিবার জোহরের পর দরবারের তিন দিনব্যাপী ইসালে সওয়াব মাহফিলের আখেরি মোনজাতের আগে বয়ানে তিনি এসব কথা বলেন।

মুসল্লিদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমরা কোন রাজনীতি করি না। আল্লাহর কুরআন ও হাদিসের কথা বলি। এ দরবার বা এ সিলসিলা সম্পূর্ণ রাজনীতিমুক্ত। আল্লাহ ও তার রসুলের প্রতিটি হুকুম-আহকাম মেনে চলা আমাদের প্রধান কাজ। সুন্নতি আদলের সাজ পোশাক, বাহ্যিক কর্মকাণ্ডের পরিবর্তে ইহুদি নাসারাদের কর্মকাণ্ড অনুসরণ করবেন- তা হবে না। আধুনিক সংস্কৃতির নামে অপসংস্কৃতি আমাদের সমাজকে কলুসিত করছে। এ থেকে পরিত্রাণের জন্য নিজের সন্তান-পরিবার, সমাজকে সচেতন করতে হবে। ইসলামি আদলে নিজেকে গঠন করা এটা কেবল একা করলেই চলবে না। নিজের পরিবারসহ পারিপাশির্^ক সমাজব্যবস্থায় ইসলামের স্তম্ভগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে।’

পরে আখেরি মোনাজাত পরিচালনা করেন পীর শাহ মো. মোহেবুল্লাহ।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4