মিথিলা-ফাহমীর অন্তরঙ্গ ছবি সরানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৭
অ- অ+

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব অন্তরঙ্গ ও ব্যক্তিগত ছবি সরিয়ে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পার ব্যক্তিগত ছবি সরানোর ব্যবস্থা নিতে বলেছেন আদালত। বিটিআরসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার তাহসিনা তাসনিম মৃদু।

এর আগে গত বৃহস্পতিবার সামাজিক ফেসবুক, ইন্টারনেট ও অনলাইন নিউজ পোর্টাল থেকে অভিনেত্রী মিথিলা ও ফাহমির সব অন্তরঙ্গ ছবি না সরানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। ব্যারিস্টার তাহসিনা তাসনিম জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে তথ্যপ্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ নিউজ পোর্টালে মিথিলা ও ফাহমীর ‍কিছু অন্তরঙ্গ ছবি ভাইরাল। এ নিয়ে মিথিলা তার ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্নের প্রশ্ন তোলেন। এই বিতর্কের মধ্যে গত শুক্রবার কলকাতার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এআইএম /মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রমজানে যানজট কমাতে সড়কেই ইফতার করছেন পুলিশ সদস্যরা: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ডাকাতি চেষ্টা, আটক ১
দুদক চেয়ারম্যান আবদুল মোমেন ও দুই কমিশনের পদত্যাগ
অর্ধশত মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা