হামলার মধ্যেই ইরানে ৪.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৩ মার্চ ২০২৬, ১৪:১৫

ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শক্তিশালী বোমার আঘাতে প্রকম্পিত হচ্ছে ইরানের ভূখণ্ড। এর মধ্যেই আজ মঙ্গলবার দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ইরানের গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ দশমিক ২১ মাইল)।
(ঢাকাটাইমস/৩ মার্চ/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












