জুতো নেই, ব্যান্ডেজ লাগিয়ে দৌড়ে তিন স্বর্ণ কিশোরীর

একরাশ স্বপ্ন, আর অদম্য মনের জোরকে সম্বল করে স্বপ্ন পূরণে সমস্ত বাধাকে অতিক্রম করেছে ফিলিপাইনের এক কিশোরী। খালি পায়ে শুধুমাত্র ব্যান্ডেজ জড়িয়েই দৌড় প্রতিযোগিতায় জিতেছে স্বর্ণ পদক। তাও একটি নয় তিন তিনটি স্বর্ণ জিতেছে রিয়া বুলোস নামের ১১ বছরের কিশোরী।
তার এই ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তাকে সাহায্য এগিয়ে আসছেন অনেকে।
রিয়া বুলোস তার স্কুলের হয়ে আন্তঃস্কুল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৪০০ মিটার, ৮০০ মিটার এবং ১৫০০ মিটারের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বুট ছাড়াই একপ্রকার খালি পায়ে শুধু মাত্র ব্যান্ডেজ জড়িয়েই তিনটিতেই চ্যাম্পিয়ন হয় সে।
ব্যান্ডেজের উপরে বিশ্বখ্যাত ক্রীড়া সামগ্রী তৈরির প্রতিষ্ঠান নাইকির লোগোও আঁকে সে। এই পোস্টে অনেকে নাইকিকে ট্যাগ করে তাকে জুতো উপহার দেয়ার অনুরোধ জানিয়েছেন।
ছবিগুলি ভাইরাল হওয়ার পরেই বাস্কেটবল স্টোর টাইটান-২২ এর সিইও জেফ কারিয়াসো মেয়েটিকে সাহায্য করতে এগিয়ে আসেন। মেয়েটিকে খুঁজে পেতে টুইটার ব্যবহারকারীদের কাছে সাহায্যে আবেদনও করেন। এছাড়া এসএম সিটি নামে এক বেসরকারি সংস্থা মেয়েটিকে এক জোড়া জুতো, মোজা ও একটি ব্যাগ উপহার দিয়েছে বলে জানা গেছে।
ঢাকা টাইমস/১৬ডিসেম্বর/একে
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































