আড়াইহাজারে সুতা কারখানায় আগুন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০১৯, ১৯:০০
অ- অ+
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাহিদ স্পিনিং মিল নামে একটি প্রতিষ্ঠানে আগুনে পুড়ে গেছে কয়েক কোটি টাকার মালামাল। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঝাউগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন লাগার সংবাদে নরসিংদীর মাধবদী, আড়াইহাজার ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে কাজ করে।

জাহিন স্পিনিং মিলের মালিক মাহমুদুর রহমান সুমন জানান, আমাদের কারখানায় আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে পুরোপুরি হিসাব করে বলতে পারব।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আরেফীন সিদ্দিক জানান, আগুন লাগার সংবাদে তিনটি স্টেশনের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, মালিকপক্ষ কয়েক কোটি দাবি করলেও তদন্ত সাপেক্ষ প্রকৃত ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তোহিদুল ইসলাম বরখাস্ত
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর গাড়িবহরে কেউ ইটের টুকরা ছোড়েনি: মাদারীপুরের এসপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা