‘৩৫ হাজারে একটি বাল্ব, আর কী কাজ অসমাপ্ত!’

কিছুদিন আগে পত্রিকায় (দি ডেইলি নিউ এজ, ১৬ অক্টোবর ‘১৯) একটা রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২৮৯ কোটি টাকা ব্যয়ে ৪৪ হাজার ৫৯৮টি এলইডি বাল্ব কিনছে। এতে গড়ে প্রতিটি বাল্বের দাম পড়ে ৬৪,৮০১ টাকা।
সিটি করপোরেশন অবশ্য এই রিপোর্টের প্রতিবাদ করেছে। প্রতিবাদলিপিতে তারা দাবি করে- পত্রিকাটি দাম বাড়িয়ে লিখেছে, আসলে গড়ে প্রতিটি বাল্বের দাম পড়েছে মাত্র ৩৫ হাজার ১০৫ টাকা!
কাল দেখলাম ঢাকার সেই মেয়র সাহেব আবার নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র কিনেছেন। সে সময় তিনি নাকি চোখের পানিও ফেলেছেন, বলেছেন সব কাজ শেষ করতে পারেননি, আবার মেয়র হয়ে অসমাপ্ত কাজগুলো শেষ করতে চান।
৩৫ হাজার টাকার বাল্বে ঢাকার রাস্তা আলোকিত করার মতো বিশাল কাজের পর আর কী কাজ অসমাপ্ত থাকতে পারে, সেটাই বুঝতে পারছি না।
লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন









































