পলাশপুরে রানারের সার্ভিস সেন্টার

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০১৯, ২৩:১৬
অ- অ+

মুন্সীগঞ্জ অঞ্চলে রানার মোটরস লিমিটেড-এর গ্রাহক সেবা কার্যক্রম আরো গতিশীল ও সহজতর করতে দক্ষিণ কেরানীগঞ্জের পলাশপুরে সুমন এন্টারপ্রাইজ নামে একটি অনুমোদিত সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

ওই সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন রানার মোটরস লিমিটেড-এর সার্ভিস বিভাগের উর্ধ্বঃ ব্যবস্থাপক আহমেদ তানভীর এবং সুমন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সুমন মিয়া।

এতে আরো উপস্থিত ছিলেন- রানার মোটরস লিমিটেড-এর সার্ভিস মার্কেটিং বিভাগের উপ-ব্যবস্থাপক তৌসিফ-উন-নবী এবং স্থানীয় গ্রাহকবৃন্দ।

এ উদ্বোধন উপলক্ষ্যে সার্ভিস সেন্টারে ৩০ ও ৩১ ডিসেম্বর দুই দিনব্যাপী ফ্রি চেক আপ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ ক্যাম্পেইনে গ্রাহকরা গিফটসহ সার্ভিস ও পার্টসের উপর স্পেশাল ডিসকাউন্ট পান।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি বিমানবন্দরে হুথিদের হামলা: নিহত-আহত ২৬ বাংলাদেশির পরিচয় মিলেছে
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সৌদি বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত পাকিস্তানি নাগরিক, আহত ১১
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেওয়ার চেষ্টা করবে বিএনপি: চিফ হুইপ