সুবর্ণচরে বিচারপ্রার্থীকে ধর্ষণ মামলায় চেয়ারম্যান শ্রীঘরে

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২০, ২২:১৪
অ- অ+

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিচারপ্রার্থী নারীকে ধর্ষণ ও মারধরের ঘটনায় অভিযুক্ত চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

এর আগে তাকে সাময়িক বরখাস্ত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।

বুধবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর জ্যেষ্ঠ বিচারক জেলা জজ মোহাম্মদ সামস্ উদ্দিন খালেদ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সকালে মোজাম্মেল হোসেন আদালতে আত্মসমর্পন করে জামিনের প্রার্থনা করেন। পরে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৪ অক্টোবর রাতে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের কাছে বিচার চাইতে তার কার্যালয়ে আসেন এক নারী। পরের দিন ৫ অক্টোবর ওই নারীকে আটক রেখে মারধর ও রাতভর ধর্ষণের অভিযোগে মোজাম্মেলকে প্রধান ও রবিউল নামে আরো একজনকে আসামি করে চরজব্বর থানায় মামলা করেন ওই নারী। ওই মামলা প্রথমে তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন প্রদান করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে আদালত প্রতিবেদন গ্রহণ না করে মামলাটি সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে পুনঃতদন্তের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পুনঃতদন্তের পর মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এদিকে ২২ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মোজাম্মেল হোসেনকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল।

(ঢাকাটাইমস/১জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পল্লবীতে পূজামণ্ডপে প্রতিমা ভাঙার চেষ্টা, হাতুড়ি-দাসহ আনসারের হাতে যুবক আটক
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকা মহানগরীর ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে রাজবাড়ীর পুলিশ সুপার