শিরোপার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে খুলনা

বঙ্গবন্ধু বিপিএলে শুক্রবার ফাইনাল ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স। সুতরাং, প্রথমে ব্যাট করবে রাজশাহী। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায়।
আজ যে দলই জয় পাক না কেন বিপিএল নতুন চ্যাম্পিয়ন পাবে। কারণ, খুলনা এবার প্রথমবার ফাইনাল খেলছে। অন্যদিকে, রাজশাহী এর আগে একবার ফাইনাল খেললেও শিরোপা জিততে পারেনি।
এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে খুলনা। স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক স্পিনার তানভীর ইসলাম। অন্যদিকে, একাদশে কোনো পরিবর্তন আনেনি রাজশাহী।
খুলনা টাইগার্স একাদশ: শান্ত, মিরাজ, রুশো, মুশফিক (অধিনায়ক, উইকেটরক্ষক), শামসুর রহমান, নাজিবউল্লাহ, তানভীর, শফিউল, শহীদুল, রব্বি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির।
রাজশাহী রয়্যালস একাদশ: লিটন, আফিফ, ইরফান শুক্কুর (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, ফরহাদ রেজা, কামরুল ইসলাম রাব্বী, আবু জায়েদ রাহি, মোহাম্মদ ইরফান।
(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/এসইউএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































