রেস্টুরেন্টের স্বাদে ফ্রাইড চিকেন

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৪| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৩
অ- অ+

রেস্টুরেন্টের ফ্রাইড চিকেন খেতে খুব মজার। কিন্তু সব সময় রেস্টুরেন্টে যাওয়ার সুযোগ হয় না। এবার অতি সহজেই বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন ফ্রাইড চিকেন। সেটি হবে একদম রেস্টুরেন্টের স্বাদের মত। জেনে নেওয়া যাক খুব কম সময়ে এই সুস্বাদু ফ্রাইড চিকেনের রেসিপিটি।

উপকরণ

চিকেনের : ৬ টা (রানের অংশ)

ডিম: একটি

লবণ: ১/৪ চা চামচ

শাহ মরিচের গুঁড়া: ১/৪চা চামচ

ময়দা: ১ কাপ

মরিচ গুঁড়া: ১ চা চামচ

রসুন বাটা: ১ চা চামচ

আদা বাটা: ১ চা চামচ

পেঁয়াজ বাটা: ১ চা চামচ

অরিগেনো: ১ চা চামচ

চিলি ফ্লেক: ১ চা চামচ

শাহ মরিচের গুড়া: ১/২ চা চামচ

সুগন্ধযুক্ত হার্ব: ১ চা চামচ

ব্রেড ক্রম (প্রয়োজনানুসারে)

প্রণালি

পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়ে ভালো করে ফেটান। এবার ডিমে লবণ ও শাহ মরিচের গুঁড়া মিশিয়ে আবার ফেটাতে হবে। এবার একটা পাত্রে ময়দা, লবণ, মরিচগুড়া, রসুন, আদা, ও পেঁয়াজ বাটা ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যেই অরিগেনো, চিলি ফ্লেক, সুগন্ধযুক্ত হার্ব ও শাহ মরিচের গুঁড়া মিশিয়ে নিন। খুব ভালো করে মেশান।

মেরিনেটের জন্য

একটা পাত্রে আগে থেকে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা চিকেনের টুকরোগুলো নিন। তাতে লবণ ও শাহ মরিচের গুঁড়া মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। এটি ১ ঘন্টা রেখে দিতে হবে।

চিকেন প্রস্তুতির জন্য

মেরিনেটের পর একটা করে চিকেনের টুকরো নিয়ে প্রথমে ময়দার মিশ্রণে মেশান, তারপর তাতে ডিমের প্রলেপ লাগান এবং একেবারে শেষে তার ওপর ব্রেড ক্রমের গুঁড়ো লাগান। সমস্ত রকম প্রলেপের পর চিকেনের টুকরো গুলো ডুবো তেলে ভেজে নিন। এখন খাওয়ার জন্য রেস্টুরেন্ট স্বাদের মুচমুচে ফ্রাইড চিকেন তৈরি ।

ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এসএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নেইমার পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত: আনচেলত্তি
গুলিস্তানে জামায়াতের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ
দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি, ৬৪ জেলার ১০০ উপজেলা–পৌরসভায় কর্মসূচি
খামেনির শেষযাত্রায় ৩ হাজার মৃত্যুর আশঙ্কা, প্রস্তুত কবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা