প্রথম দিনেই দক্ষিণাঞ্চলের তিন ব্যাটসম্যানের সেঞ্চুরি

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে শুক্রবার। প্রথম দিনেই দক্ষিণাঞ্চলের তিনজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। ওপেনিংয়ে নেমে ১২৯ রান করে আউট হন এনামুল হক বিজয়।
ছয় নম্বর পজিশনে নেমে দিন শেষে ১৫৫ রান করে অপরাজিত আছেন নুরুল হাসান সোহান। আর সাত নম্বরে নেমে ৮৫ বলে ১১২ করে আউট হন মেহেদী হাসান। পূর্বাঞ্চলের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দিন শেষে দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৬ উইকেটে ৪৪৩ রান।
পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে রেজাউর রহমান ৩টি, হাসান মাহমুদ ১টি সাকলাইন সজিব ১টি করে উইকেট নেন। এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে।
প্রথম রাউন্ডের ম্যাচে তামিম ইকবালের ট্রিপল সেঞ্চুরিতে মধ্যাঞ্চলকে ইনিংস ও ৯ রানে হারায় পূর্বাঞ্চল। ১১.৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে পূর্বাঞ্চল। অন্যদিকে, প্রথম রাউন্ডের ম্যাচে উত্তরাঞ্চলের বিপক্ষে ড্র করে দক্ষিণাঞ্চল। ৩.৬২ পয়েন্ট নিয়ে দক্ষিণাঞ্চল এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে।
(ঢাকাটাইমস/৭ ফেব্রুয়ারি/এসইউএল)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































