নতুন পদ্ধতিতে ভাতা বিতরণ উদ্বোধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৪
অ- অ+

নাটোরের সিংড়ায় প্রকৃত ভাতাভোগীদের মাঝে স্বল্প সময়ে ভাতা পৌঁছে দেয়ার লক্ষ্যে নতুন পদ্ধতিতে বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ উদ্বোধন করা হয়েছে। পদ্ধতিটি হলো- প্রত্যেকের ফিঙ্গার প্রিন্ট নিয়ে ভাতা দেয়া। রবিবার বেলা ১১টায় সিংড়া পৌরসভা হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

তিনি বলেন, স্বল্প সময়ে ভাতা পৌঁছে দেয়ার লক্ষ্যে সিংড়া পৌরসভাকে সর্বপ্রথম এই সেবার আওতায় আনা হলো। এতে সরকারের স্বপ্ন বাস্তবায়ন হবে। তাছাড়া অস্বচ্ছল ভাতাভোগীদের বাড়ি বাড়ি এই সেবা পৌঁছে দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শফিকুল ইসলাম, পৌর সচিব আব্দুল মতিন, কাউন্সিলর দেদার হায়াত বেনু, মহিলা কাউন্সির রজিনা বেগম প্রমুখ।

নতুন পদ্ধতিতে ভাতা বিতরণের এ উদ্বোধনের দিনে ১৭০০ বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে বিতরণ করা হয় এ ভাতা।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/পিএল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘৯৫ কারখানা বন্ধ ও ৬২ হাজার কর্মহীন’ তথ্যের উৎস যাচাই করেনি সিপিডি
‘এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট’, পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে এসপি রেজাউলের আক্রমণাত্মক পোস্ট
হামজা-শামিতকে ছাড়াই বাংলাদেশের আসিয়ান কাপের প্রাথমিক দল ঘোষণা
নীলফামারীতে আনসার-ভিডিপির উদ্যোগে ৩৭৫ প্রশিক্ষণার্থী পেল গাছের চারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা