পরীক্ষার্থীদের উত্তর সরবরাহ, হবিগঞ্জে তিন শিক্ষককে কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৯| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২০
অ- অ+

হবিগঞ্জের চুনারুঘাটে কেন্দ্র সচিবসহ তিন শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে প্রশ্নের মাঝে উত্তর লিখে পরীক্ষার্থীদের সরবরাহের অপরাধে তাদের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে কেন্দ্র থেকে উত্তর লেখা ১১৭টি প্রশ্ন জব্দ করা হয়।

রবিবার রাত ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, পঞ্চাশ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের কেন্দ্র সচিব আব্দুল বাছির, শিক্ষক কামাল উদ্দিন ও শিক্ষক দ্বিপন চন্দ্র পাল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, এসএসসি পরীক্ষা চলাকালে ওই তিন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে লিখিত উত্তরপত্র সরবরাহ করেন। পরে বিষয়টি ইউএনও সত্যজিত রায় দাশসহ সংশ্লিষ্টদের নজরে এলে তাদের আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন তারা। পরে তাদের ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও ১২৭টি লিখিত উত্তরপত্র জব্দ করা হয়।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানান, পরীক্ষা কেন্দ্রে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর অসাধু উপায় অবলম্বন সহ্য করা হবে না। যে অসাধু উপায় অবলম্বন করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো. জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মর্জিনা আক্তার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহু উল্যাহ প্রমুখ।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কর্মমুখী শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সংসদীয় সভায় ৭ মন্ত্রণালয়ের কাজের মূল্যায়ন
জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত বাজেটের দাবি বিশেষজ্ঞদের
সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর
বনাঞ্চল ধ্বংসের উদ্যোক্তা পরিবেশমন্ত্রী : আসিফ মাহমুদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা