দেশে রিয়েলমি স্মার্টফোনের যাত্রা শুরু (ভিডিও)

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫৭
অ- অ+

দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। ২৪ ফেব্রুয়ারি একটি হোটেলে আয়োজিত ব্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে বাংলাদেশের বাজারে কার্যক্রম শুরুর এ ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে রিয়েলমি বাংলাদেশের সিইও মি. টিম শাও বলেন, প্রযুক্তি নির্ভর ব্র্যান্ড হিসেবে রিয়েলমি "ডেয়ার টু লিপ"-এর অভিজ্ঞতা দিয়ে আসছে উন্নতধারার প্রোডাক্টস এবং সার্ভিস দিয়ে। বর্তমানে রিয়েলমি বাংলাদেশের তরুণদের একইভাবে প্রযুক্তি নির্ভর জীবনযাত্রার সাথে পরিচয় করতে প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানে বাংলাদেশের বাজার নিয়ে বিভিন্ন পরিকল্পনাও তুলে ধর তিনি বলেন, বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য প্রথম থেকেই বাংলাদেশে তৈরি স্মার্টফোন বাজারজাত করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যেই গাজীপুরে কারখানা স্থাপন করা হয়েছে যেখানে এরইমধ্যে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

অনুষ্ঠানে জনানো হয়, আগামী মাসের প্রথমার্ধ থেকেই বাংলাদেশে তৈরি রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে।

রিয়েলমির এ ব্যান্ড লঞ্চিং অনুষ্ঠানে আরও উপস্থিত রিয়েলমি সাউথ-ইস্ট অ্যান্ড সাউথ এশিয়া অঞ্চলের ব্র্যান্ডিং ডিরেক্টর নিয়ন ঝি, ফ্যাক্টরি ডিরেক্টর মি. রিমন, চ্যানেল ম্যানেজার মি. তাহমিদুল আলম, ইভেন্ট ম্যানেজার জুহানা ইসলাম তিশা প্রমুখ।

উল্লেখ্য, "ডেয়ার টু লিপ" স্লোগানকে পুঁজি করে রিয়েলমি বিভিন্ন প্রোডাক্ট এনে আন্তর্জাতিকভাবে তরুণ প্রজন্মকে অপ্রত্যাশিত এবং বিস্ময়কর অভিজ্ঞতার সুযোগ দিয়ে আসছে। রিয়েলমি আন্তর্জাতিক স্মার্টফোন বাজার এবং তরুণদের চাহিদার উপর দৃষ্টি রেখে কাজ করে। যা তাদের অবিশ্বাস্য ভালো পারফরম্যান্স এবং ট্রেন্ডি ডিজাইনের প্রোডাক্টের জন্য দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে গড়ে তুলেছে।

আন্তর্জাতিকভাবে রিয়েলমি মোট নয়টি স্মার্টফোনে মডেল লঞ্চ করেছে, যার মধ্যে আছে রিয়েলমি থ্রি সিরিজ, রিয়েলমি ফাইভ সিরিজ, রিয়েলমি সি সিরিজ এবং রিয়েলমি এক্স সিরিজ। ২০১৯ সালে এই সকল প্রোডাক্ট ৬০টির বেশি আন্তর্জাতিক খ্যাতমান অ্যাওয়ার্ড জিতে নেয়। যা কোম্পানিটির ব্র্যান্ড এবং প্রোডাক্ট অভিজ্ঞতাকে নতুন মাত্রার স্বীকৃতি এনে দিয়েছে।

প্রতিষ্ঠার ১৮ মাসের মধ্যেই রিয়েলমি সেরা ৭ এবং অতি দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাপী রিয়েলমি ইউজার ২ কোটি ৫০ লক্ষ ছাড়িয়ে গেছে, যা প্রতি বছর ৫০০ শতাংশ হারে বাড়ছে। একইসাথে বিশ্ব স্মার্টফোন বাজারের ২২টি দেশে অল্প সময়ের মধ্যে প্রবেশ করে এবং ধীরে ধীরে বৈশ্বিক বাণিজ্যিক কৌশল রপ্ত করে শীর্ষ ৫ মোবাইল হিসেবে স্বীকৃতি লাভ করে। কাস্টমারদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন চমক নিয়ে আসায় রিয়েলমি অতি দ্রুত সমগ্র পৃথিবীতে পরিচিতি পাচ্ছে।

রিয়েলমি ফাইভজি প্রযুক্তি তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় এবং সহজলভ্য করার লক্ষ্যে সাশ্রয়ী ও মনকাড়া ডিজাইনের ফাইভজি স্মার্টফোন নিয়ে এসেছে। নতুন ব্র্যান্ড হিসেবে রিয়েলমি কোয়ালকমের সাপ্লাই চেইনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যা তাদের আন্তর্জাতিক গ্রাহকদের নিকট সবচেয়ে উন্নত প্রযুক্তি এবং এআইওটি পণ্য এনে দিতে সহায়তা করছে। এই বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রিয়েলমি দুইটি ফাইভজি স্মার্টফোন, রিয়েলমি এক্স ফিফটি এবং রিয়েলমি এক্স ফিফটি প্রো বাজারে আনে।

ডেয়ার টু লিপ-এর চেতনায় উদ্বুদ্ধ রিয়েলমি শক্তিশালী পারফরমেন্স ও কৌশলগত পণ্যের সমন্বয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে বিভিন্ন মূল্যের স্মার্টফোনে এনে দিয়ে বাংলাদেশের মোবাইল বাজারে নতুন ধারার পথপ্রদর্শক হওয়ার সূচনা করবে।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4