সফল অভিনেত্রী হতে চান নেহা

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ০৯:৩৭
অ- অ+

এ প্রজন্মের সম্ভাবণাময়ী মডেল ও অভিনেত্রী নীহারিকা হায়দার নেহা। ছোট্ট করে সবাই তাকে নেহা নামেই চেনেন। শোবিজের এই ভবিষ্যত তারকা মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত কাজ করছেন নাটক ও টেলিফিল্ম। সম্প্রতি আবার চলচ্চিত্রেও নাম লিখিয়েছেন। কাজ করছেন ‘প্রতিশোধের আগুন’ নামের একটি ছবিতে।

চ্যানেল আইতে প্রচাারিত ‘ছবির প্রতিচ্ছবি’ টেলিফিল্মে তৃনা চরিত্রে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছিলেন নেহা। তিনি জানান, তার অভিনয়ে হাতেখড়ি খুব অল্প বয়সে। ননতুন কুড়ির শিশুশিল্পী হিসেবে তিনি নাচ করতেন। পুরস্কারও পেয়েছিলেন পুরস্কার।

নেহা ক্যামেরার সামনে কাজ শুরু করেছেন ২০১৪ সালে ফয়েজ আহমেদ রেজার ‘আগস্থত ভবান’ টেলিফিল্মের মাধ্যমে। এটি প্রচারিত হয়েছিল বেসরকারি চ্যানেল মাই টিভিতে। জাবির রাসেলের ‘বিড়ম্বনা’, শাহজাদা মামুনের ‘শুকনো পাতার নুপূর’ ছাড়াও পাঁচটি খন্ড নাটকে অভিনয় করেছেন নেহা।

বর্তমানে অভিনেত্রীর ব্যস্ততা অভিষেক ছবি ‘প্রতিশোধের আগুন’-এর কাজ নিয়ে। নেহা বলেন, বড় পর্দায় অভিনয় করার অনুভূতি একেবারেই আলাদা। কাজের ধরণ আলাদা, ফ্রেম আলাদা, সহকর্মীরাও অপরিচিত। সব মিলিয়ে সিনে জগতের সার্বিক পরিবেশটাই ভিন্ন।’

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে নেহা বলেন, ‘আমি অনেক বড় ও সফল একজন অভিনেত্রী হতে চাই। দেশের পাশাপাশি বলিউডের ছবিতে অভিনয় করারও স্বপ্ন দেখি। এই স্বপ্ন আমার স্বপ্নের রাজকুমার শাহরুখ খানের জন্য।’

ঢাকাটাইমস/০১মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্পিকার দেশে ফিরলেই পদত্যাগপত্র দিতে পারেন রাষ্ট্রপতি
এজলাসে নারী আইনজীবীর মাথা ফাঁটানো সেই বিচারকের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়
বিডার দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন 
সিআইডির অপরাধ পর্যালোচনা সভা, কৃতিত্বপূর্ণ তদন্তে কর্মকর্তাদের পুরস্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা