অন্তর্বাস নিয়ে সমাজের ট্যাবু ভাঙতে চান রাধিকা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ১২:০১
অ- অ+

স্কুলে পড়াকালীন সখ করে রঙিন অন্তর্বাস পরেছিলেন বলিউড অভিনেত্রী রাধিকা মদন। সে সময় আচমকাই একটি ছেলে তার অন্তর্বাস নিয়ে খারাপ মন্তব্য করেছিল। মন খারাপ হয়ে গিয়েছিল রাধিকার। তার মনে হয়েছিল, কী পাপই না তিনি করে ফেলেছেন। তখনই ঠিক করেন, এখন থেকে ‘স্ট্র্যাপ ব্রা’ আর তিনি পরবেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার কথা শেয়ার করেন রাধিকা। পাশাপাশি জানান, এখন ওই রকম কোনো ঘটনা ঘটলে তিনি ভালো করে কটাক্ষকারীদের বুঝিয়ে দিতেন যে, অন্তর্বাস পোশাকেরই একটি অংশ। এটা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই।

সামনেই নারী দিবস। বিশেষ এ দিন উপলক্ষে অন্তর্বাস নিয়ে সমাজের ছুঁৎমার্গ ভাঙার জন্য ভারতীয় এক চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান‘বার ব্রা দেখো’। সেই অনুষ্ঠানে অতিথি থাকবেন রাধিকা।

এই অনুষ্ঠানের মাধ্যমে অন্তর্বাস নিয়ে সমাজের চিরাচরিত ভাবনা, পুরনো ধ্যানধারণা ভাঙতে চান অভিনেত্রী। বুঝিয়ে দিতে চান, অন্তর্বাস পরা খুব স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে সমালোচনার কিছু নেই। রাধিকার কথায়, ‘স্বাভাবিক ইস্যুকে স্বাভাবিক ভাবেই নেয়া উচিত।’

ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে প্রথমবার বিমানে, উচ্ছ্বসিত আমজনতার তারেক
আসিফ-মাহফুজ বিএনপিতে যোগ দিতে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছিলেন: রাশেদ খান
চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী
চট্টগ্রাম ও কক্সবাজারে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫