শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে: ঢাকা বিভাগীয় কমিশনার

‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত, এ কারণেই কমলমতি শিশুদের নৈতিক শিক্ষার প্রতি নজর দিতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে।’
মঙ্গলবার দুপুরে ফরিদপুর শহরের ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান (পিএএ)।
জেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমান, মোহাম্মদ আসলাম মোল্লা, বিভাগীয় কমিশনারের সহধর্মীনি শারমিন আফরোজ সিমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আবু নাঈম প্রমুখ।
সমাবেশের প্রধান অতিথি আরো বলেন, শিশুদের পাঠ দানের পাশা-পাশি ক্রীড়া ও নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। তাদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে। তাহলেই আমাদের শিশুরা প্রকৃত মানুষ হয়ে বেড়ে উঠতে পারবে।
সমাবেশ শেষে ঢাকা বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত উদ্যোগে ৩০০ শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ রিতরণ করা হয়।
ঢাকাটাইমস/০৩মার্চ/ইএস
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































