বনানীতে প্রাইভেটকার থেকে মদ-বিয়ার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মার্চ ২০২০, ১৯:১৪
অ- অ+

রাজধানীর বনানীতে একটি প্রাইভেট কার থেকে বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে র‌্যাব। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- হানিফ মিয়া ও মিরাজ হোসেন হৃদয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা ৪৬ বোতল বিদেশি মদ ও ১৪৪ ক্যান বিয়ার। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ঢাকাটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনানীতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা ভোলার মাদকের সম্রাট রুবেল হাওলাদার ও গাজী হুমায়ুন কবিরের কাছ থেকে বিয়ার ও মদ সংগ্রহ করে রাজধানী ও আশপাশের এলাকায় মাদককারবারিদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে একাধিক মাদক ও অস্ত্র মামলা আছে।

ঢাকাটাইমস/০৫মার্চ/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাছরাঙা টিভির ইনস্টাগ্রাম হ্যাকড, পোস্ট করা হলো অশ্লীল ভিডিও
পদত্যাগের দাবিতে অবরুদ্ধ চুয়েট উপাচার্য, শাহবাগে সমাবেশ
নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার
৩ দিন বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট