ভারত ছাড়ল প্রোটিয়ারা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২০, ১৯:১৮
অ- অ+

দেশের ফেরার জন্য অবশেষে বিমান ধরল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল৷ মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের বিমান ধরেন ডি’কক ও ডুপ্লেসি’রা৷

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ স্থগিত হয়ে গিয়েছে আগেই৷ কিন্তু ভারত ছাড়তে বেশ দেরি হল প্রোটিয়া ক্রিকেটারদের৷ ধরমশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম ওয়ান ডে বৃষ্টিতে ভেস্তে যায়৷ তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ান ডে হওয়ার কথা ছিল রবিবার লখনউ৷ কিন্তু বিশ্বজুড়ে মহামারীর আকার নেওয়া করোনাভাইরাসের জন্য ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ স্থগিত করার সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড৷

দ্বিতীয় ওয়ান ডে খেলা না-হলেও নখনৌ পৌঁছে গিয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকা দু’দেশের ক্রিকেটাররা৷ প্রথমে ঠিক ছিল বন্ধ স্টেডিয়ামে দর্শকশূন্য মাঠে খেলবেন বিরাট কোহলি ও কুইন্টন ডি’ককরা৷ কিন্তু পরে দুই দেশের ক্রিকেট বোর্ড সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়৷ সিরিজ স্থগিত হয়ে গেলেও লখনউ বা দিল্লিতে থাকতে রাজি ছিলেন না প্রোটিয়া ক্রিকেটাররা৷ তাঁরা নিরাপদ জায়গা হিসেবে কলকাতাকে চিহ্নিত করেন৷ সেই মত বিসিসিআই সোমবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের কলকাতায় নিয়ে আনে৷

প্রথমে দক্ষিণ কলকাতায় তাজ বেঙ্গলে ক্রিকেটারদের রাখার কথা ছিল৷ কিন্তু তার পরিবর্তে প্রোটিয়া ক্রিকেটারদের রাজারহাটে ওয়েস্ট ইন হোটেল থাকার ব্যবস্থা করা হয়৷ তবে ফেরার সময় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা দিল্লি হয়ে ফিরতে না-চাওয়ায় মঙ্গলবার সকালে কলকাতা থেকে দুবাইয়ের বিমান ধরেন৷ বিমানবন্দরে নেমে সোজা টারম্যাক থেকে বাসে না-তুলে স্বাভাবিক পরিস্থিতির মতো গেট দিয়েই বার করা হয় তাঁদের। সকলে মুখে মাস্ক পরেও ছিলেন না।

এ ব্যাপার সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানান, এদিন সকালে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ভালোভাবেই দুবাইয়ের বিমান ধরেছেন৷ সেখান থেকে ক্রিকেটাররা তাঁদের নিজ নিজ শহরে ফিরে যাবেন৷ প্রোটিয়া ক্রিকেটাররা সিএবি-র আথিতেয়তায় মুগ্ধ বলে জানিয়েছেন৷ প্রোটিয়া ক্রিকেটারদের দেখাশোনার জন্য হোটেল রাখা হয়েছিল উডল্যান্ডসের চিকিৎকরদেরও৷

(ঢাকাটাইমস/১৭ মার্চ/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ১, বনদস্যু বাহিনীর প্রধান আটক
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর, উদযাপনে সরকারি ছুটি
খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ইউপিডিএফ নেতা আটক
মোহাম্মদপুরে ওয়ার্ড আ. লীগ নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা