সাবেক হুইপ শহীদুল হক জামাল আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ মার্চ ২০২০, ১৩:৩৭| আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৪:৩৬
অ- অ+

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর সাবেক সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক হুইপ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামাল মারা গেছেন।

বুধবার বাংলাদেশ সময় ভোররাত তিনটায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ও শহীদুল হক জামালের সাবেক এপিএস ফকির নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত্যুকালে শহীদুল হকের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। অসুস্থতার কারণে গত ৪ মার্চ দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে তার গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার বিকালে তার লাশ ঢাকায় আনা হবে। এরপর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের পর বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন শহীদুল হক জামাল। ২০১৮ সালের নভেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে। এরপর তিনি বরিশাল-২ ও পিরোজপুর-১ আসনে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম তোলেন। তবে ওই নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি।

বিএনপির জন্মলগ্ন থেকে জিয়া পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ শহীদুল হক জামাল ১৯৯১ ও ২০০১ সালে দু’টি নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ও দুটি জেলার মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/১৮মার্চ/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিকিৎসকদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে হবে: ভূমিমন্ত্রী মিনু
মেট্রোরেলে বোমা আতঙ্কের নেপথ্যে কী? তদন্ত নিয়ে যা জানাল সিটিটিসি
কুমিল্লায় প্রবাসীকে অপহরণের অভিযোগে পাঁচ যুবক গ্রেপ্তার
অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা