এমপি হলেও ছাড় নেই, অন্যদের জন্য বড় মেসেজ: আবু হানিফ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে সরকারের কঠোর অবস্থানের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আবু হানিফ লেখেন, এমপি হলেও যে ছাড় নাই তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে নাই, এটাই প্রমাণ করলো সরকার।’
তিনি আরও বলেন, একই সঙ্গে এটা অন্যদের জন্য বড় মেসেজ। আশা করি বাকিরা এ থেকে শিক্ষা নেবে।
এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













