তবুও ক্রিকেট খেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২০, ১৭:৪৮
অ- অ+

করোনাভাইরাসে স্থগিত হয়ে গেছে বিশ্ব ক্রিকেটের অনেক দ্বিপাক্ষিক সিরিজ। প্রায় সব দেশের ঘরোয়া আসর স্থগিত। এর মধ্যেও ক্রিকেট নিয়ে ভাবনা বন্ধ হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ইংল্যান্ডকে অন্যরকম এক প্রস্তাব দিল ক্যারিবীয়রা। আর সেটি হলো আগামী ৪ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সূচি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু সেই সিরিজটি নিজেদের দেশে আয়োজন করতে চায় ক্যারিবীয়রা।

কারণ করোনাভাইরাসের সংক্রমণে ইংল্যান্ডের অবস্থা এখন মোটেও ভালো নয়। সময় গড়ানোর সাথে সাথে ইংল্যান্ডে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। আক্রান্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। মারা গেছে এখন পর্যন্ত অন্তত ৭২ জন।

তাই আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজনের কোনো সম্ভাবনা দেখছে না ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অন্যান্য সিরিজের মত এই সিরিজের ভবিষ্যত অনিশ্চিত।

কিন্তু সিরিজটি নিজেদের দেশে আয়োজন করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। কারণ ইংল্যান্ডের তুলনায় ওয়েস্ট ইন্ডিজে করোনাভাইরাস অনেক কমই। তথ্য বলছে, পুরো ওয়েস্ট ইন্ডিজের মাত তিনজন করোনারোগী পাওয়া গিয়েছে। বার্বাডোজ, সেন্ট লুসিয়া ও অ্যান্টিগাতে একজন করে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেন, ‘আমি ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসনের সাথে গত কয়েকদিনে বেশ কয়েকবার কথা বলেছি। তাকে বলেছি আমরা যতটা সম্ভব আন্তরিক এবং সহযোগিতাপূর্ণ মনোভাব রাখব। যদি উপযোগী হয় তবে আমরা ক্যারিবিয়ানে এই সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছি। সব বানিজ্যিক এবং সম্প্রচার স্বত্ব ইসিবিরই থাকবে। তাই ঐ সিরিজ নিয়ে আলোচনা চলছে দু’বোর্ডের।’

নির্ধারিত সূচি অনুযায়ী ৪ জুন ওভালে প্রথম টেস্ট শুরু কথা।

(ঢাকাটাইমস/২০ মার্চ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Why Bangladesh Must Put Agriculture at the Heart of Economic Transformation
বন্দী বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা সরকারের: আইনমন্ত্রী
এসআরবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন ফারুক আহমেদ
উত্তেজনা কাটিয়ে গাজীপুরের পোশাক কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন শুরু, কাজে ফিরেছেন শ্রমিকরা