কয়েল থেকে লাগা আগুনে পুড়ল গবাদি পশু-পাখি

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৫:২৪
অ- অ+

কুষ্টিয়ায় মশার কয়েল থেকে লাগা আগুনে পুড়ে মারা গেছে এক কৃষকের বেশ কয়েকটি গবাদি পশু-পাখি। বুধবার রাতে জেলার মিরপুর উপজেলার বুরাপাড়া গ্রামে ঘটে অগ্নিকাণ্ডের এই ঘটনা।

ক্ষতিগ্রস্ত কৃষক খাজেম উদ্দীন জানান, গোয়াল ঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুন লেগে থাকতে পারে। আগুনে গোয়ালঘর ও এর সংলগ্ন রান্নাঘর পুড়ে গেছে। পুড়ে মারা গেছে গোয়ালঘরে থাকা দুইটি গাভী ও একটি ছাগল। মারা গেছে বেশ কয়েকটি হাঁস, মুরগি ও কবুতরও।

তিনি জানান, গোয়ালঘরে থাকা আরো দুইটি গরুও আংশিক দগ্ধ হয়েছে।

ঢাকাটাইমস/৯ এপ্রিল/ পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
পল্লবীতে পূজামণ্ডপে প্রতিমা ভাঙার চেষ্টা, হাতুড়ি-দাসহ আনসারের হাতে যুবক আটক
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকা মহানগরীর ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে রাজবাড়ীর পুলিশ সুপার