ভারতীয় ক্রিকেটারদের নিয়ে ইনজামামের বিস্ফোরক মন্তব্য

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২০, ১৫:৪৪| আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৬:০২
অ- অ+

পাকিস্তান-ভারতের মধ্যকার দ্বৈরথ সবসময়ই লেগে থাকে, তা রাজনীতিতে হোক কিংবা ক্রিকেটে। সেই আবহেই ভারতীয় ক্রিকেটারদের বেফাঁস মন্তব্য করে বসলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইনজামাম উল হক। পাকিস্তানি এই কিংবদন্তির মতে পাক ক্রিকেটাররা দলের জন্য খেললেও ভারতীয়রা খেলে নিজেদের জন্য। এমন মন্ত

ইউটিউবে এক ভিডিওতে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজার সঙ্গে আলোচনায় ইনজামাম বলেছেন, ‘আমরা যখন ভারতের বিরুদ্ধে খেলতাম, কাগজকলমে ওদের ব্যাটিং আমাদের চেয়ে বেশি শক্তিশালী ছিল। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা যদি ৩০-৪০ রানও করত, তবে তা হতো দলের জন্য। আর, ভারতের কেউ সেঞ্চুরি করলেও তা নিজের জন্য খেলে করতো। দুই দলের মধ্যে এটাই ছিল তফাত।’

১৯৯১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল ইনজির। পরের বছর অভিষেক হয় টেস্টে। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০০৭ সাল পর্যন্ত। এই সময়কালের মধ্যে মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেওয়াগ, যুবরাজ সিংয়ের মতো ব্যাটসম্যানরা খেলেছেন টিম ইন্ডিয়ার হয়ে।

১২০ টেস্ট, ৩৭৮ একদিনের ম্যাচ ও এক টি-টোয়েন্টি খেলা ইনজির বক্তব্যের সুর হল এই ভারতীয় ক্রিকেটাররা সবাই আত্মচিন্তুক ছিলেন। তারা খেলতেন নিজের রান বাড়ানোর জন্য। দলের কথা ভাবতেন না।

ইনজামামের এই মন্তব্যে স্বাভাবিক ভাবেই বিতর্ক শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীরা প্রবল সমালোচনা করেছেন প্রাক্তন পাক অধিনায়কের এই মন্তব্যে।

(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী