পাকিস্তান দলে অনেকে ইচ্ছা করে খারাপ খেলে: ইউনূস

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ মে ২০২০, ১৩:১৩| আপডেট : ২৫ মে ২০২০, ১৩:২০
অ- অ+

২০০৯ সালে তাঁর নেতৃত্বে পাকিস্তান ইংল্যান্ড থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। তার ঠিক ছয় মাস পরে ইউনূস খান দেখেন, তাঁর মাথা থেকে নেতার শিরস্ত্রাণ কেড়ে নেওয়া হয়েছে। নেতৃত্ব থেকে তাঁকে সরানো হয়েছিল কেন? তিনি তো সফল অধিনায়ক?

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে ইউনূস বলেছেন, ‘জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে, যখন সত্যি কথা বললে লোকে মনে করবে, আপনি উন্মাদ। কয়েকজন ক্রিকেটার নিজের সেরাটা দিচ্ছে না দেশের হয়ে খেলার সময়ে, এটা বলাই আমার দোষ ছিল।’

টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রানের মালিক ইউনূস। ক্যাপ্টেন হিসেবেও তিনি সফল। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। ২০০৯ সালে ইউনূসের ক্যাপ্টেন্সিতে পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে। ইউনূস তবুও পাকিস্তানে খুব একটা জনপ্রিয় নন।

ইউনূস বলছেন, ‘সেই সব ক্রিকেটাররাই পরে নিজেদের ভুলটা বুঝতে পেরেছিল। তার পরেও আমরা একসঙ্গে খেলে গিয়েছি। আমি জানতাম, আমি ভুল কিছু বলিনি। সব সময়ে সত্যি কথা বলতে হবে, এটা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে।’

দিন কয়েক আগে প্রাক্তন পাক পেসার রানা নাভেদ পাকিস্তানের স্থানীয় নিউজ চ্যানেলে বলেছিলেন, ‘২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের কাছে দুটো ওয়ানডেতে হেরে গিয়েছিলাম। কারণ বেশ কয়েকজন ক্রিকেটার ইচ্ছা করে ভাল খেলেনি।’

(ঢাকাটাইমস/২৫ মে/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসককে ধূমপান করতে দেখে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর