হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ধান ক্ষেতে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম ইমন হোসেন (১০)। সে উপজেলার বীরগুছিনা গ্রামের ফজলুর রহমানের ছেলে। ইমন স্থানীয় বীরগুছিনা একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।
নিহত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে শিশু ইমন নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজি করে না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। পরে বুধবার ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭মে/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































