অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন

দেশের অভিনয় জগতের পরিচিত মুখ এবং অভিনয়শিল্পী সংঘের সদস্য বৈদ্যনাথ সাহা মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এইমাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’
বৈদ্যনাথ সাহা সাবলীল অভিনয়ের মাধ্যমে সহকর্মী ও দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তার হঠাৎ চলে যাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে।
ইন্ডাস্ট্রির বহু সহকর্মী এবং ভক্ত-অনুরাগীরা রাশেদ মামুন অপুর পোস্টে মন্তব্য করে শোক প্রকাশ করেছেন। সবার প্রিয় এই অভিনেতার মৃত্যুতে বিনোদন অঙ্গনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













