ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ৪ জন গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৬, ১৭:৫৬
অ- অ+

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যাওয়ার পথে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনের কাছে স্কয়ার হাসপাতালের বিপরীত পাশে তাঁদের আটক করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে যাচ্ছিলেন। পুলিশ উপস্থিতি টের পেয়ে চারজনকে আটক করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয় এবং আদালতে পাঠানো হয়।

থানার তথ্য অনুযায়ী, মিছিলে ১০ থেকে ১৫ জন ছিলেন। তাদের হাতে ফুলের মালা ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। চারজনের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ ছিলেন।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল আওয়ামী লীগ। তবে গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ বা দলটির নিষিদ্ধ সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত কি না, তা নিশ্চিত নয়।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ঘটা করে ৭ মার্চ পালন করা হতো। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়। অভ্যুত্থানের সাত মাস পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।

অভ্যুত্থানের পর বিভিন্ন দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে অনেকে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন। পুলিশ কাউকে কাউকে গ্রেপ্তারও করেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি