নাটোরে

মাটির নিচে মিললো ১০ হাজার লিটার জ্বালানি তেল

নাটোর প্রতিনিধি:
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৬, ১৯:২৭
অ- অ+

নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১০ হাজার লিটার তেল উদ্ধার করেছে। অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।

শনিবার দুপুর ২টায় সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশের ঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকিতে তেল সংরক্ষণের তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। উদ্ধার তেল সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলের। পরে তাকে অন্যায়ভাবে তেল সংরক্ষণের অপরাধে জরিমানা করা হয় এবং রোববারের মধ্যে তেল ডিজেল দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়া শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে অভিযান পরিচালনা করে তিন দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী তেল বেশি দামে বিক্রির পরিকল্পনা করছিল। তাই আইন অনুযায়ী মজুত করা তেলের জন্য জরিমানা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান
২ রানে ২ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দুর্দান্ত সূচনা বাংলাদেশের
মে মাসে ভারত থেকে ৮ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি
হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা