ঝিনাইদহে জ্বালানি তেল কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডা, যুবককে পিটিয়ে হত্যা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৬, ২৩:২৮
অ- অ+

ঝিনাইদহে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি তেলের মাপ কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডায় নীরব হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার রাত ১০ টার দিকে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত নীরব হোসেন জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের আলিমুর রহমানের ছেলে।

নিহত নীরবের খালাতো ভাই সোহেল হোসেন জানায়, নীরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে ফাস্ট ফুডের দোকান দিয়েছিল। সে ঝিনাইদহ শহরে মামার বাড়িতে থাকত। সে কয়েকজন বন্ধুর সাথে শহরের সৃজনী পাম্পে মোটরসাইকেলের তেল কিনতে যায়। এ সময় বোতলে তেল নেওয়া নিয়ে পাম্পের কর্মচারীদের সাথে নীরবের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পিছন থেকে নীরবকে লাঠি দিয়ে আঘাত করে। পরে সে মাটিতে লুটিয়ে পড়ে। নীরবের সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি ফয়সাল আরেফীন জানান, শহরের তাজ ফিলিং স্টেশনে তেল কিনতে গিয়ে মাপ নিয়ে ঝামেলা হয় নীরবের সঙ্গে। এ সময় ফিলিং স্টেশনের তিনজন তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার
ভারতে পাচারকালে রাঙ্গামাটির দুর্গম সীমান্তে দুই মিনি পাওয়ার টিলার জব্দ
১২ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা