সাকিব আমাদের সুপারস্টার: মাইশোর

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১০:৫৩
অ- অ+

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) জার্সিতে ৭টি মৌসুম খেলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টাইগার এই ক্রিকেটার এখন আর কেকেআরে না খেললেও দলটার প্রধান নির্বাহী ভেনকি মাইশোর বললেন, সাকিব বরাবরই তাদের কাছে ‍সুপারস্টার।

আইপিএলের চতুর্থ আসরে কেকেআরের সাথে যোগ দেন মাইশোর। সেই আসরেই সাকিবকে দলে টানে কলকাতা। দল নির্বাচনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন মাইশোর। ক্রীড়াভিত্তিক প্রতিষ্ঠান ‘পাওয়ারপ্লে কমিউনিকেশন্স’ সরাসরি আড্ডায় তিনি জানান, তারা বড় নামের দিকে নয়; বরং কার্যকর খেলোয়াড় দলে ভেড়ানোর পরিকল্পনা করেছিলেন। আর তার সেই পরিকল্পনায় বাংলাদেশি অলরাউন্ডোর ছিলেন সুপারস্টার।

মাইশোর বলেন, ‘আমি বলেছিলাম, আমরা বড় নামের দিকে ছুটবো না। খেলোয়াড় বাছাইয়ের সময় আামরা সবসময় ব্র্যান্ড ধরে রাখব। ২০১১ সালে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান। আমার কাছে সাকিব সুপারস্টার। কাজের প্রতি তার প্যাশন, তার বিনয় ও ধারাবাহিকভাবে পারফর্ম করার একজন উদাহরণ হলেন সাকিব।’

মাইশোর সাকিবের অসাধারণ ক্রিকেট মস্তিষ্ক ও ব্যক্তিত্বের জন্য তাকে বিশেষ একটা নাম দিয়েছিলেন এবং সেই নামেই সবসময় ডাকতেন। মাইশোর জানান, তিনি সাকিবকে ডাকেন ‘সাবিস্টার’ বলে।

মাইশোরের ভাষায়, ‘সাকিবের সাখে অনেক স্মৃতি আছে। ও একজন অসাধারণ মানুষ। আমি সাকিবকে একটা বিশেষ ডাকনাম দিয়েছিলাম এবং আমি ওকে সেই নামেই ডাকি, সাবিস্টার। আমি যখন তাকে খুদে বার্তা পাঠাই তখনও আমি সাবিস্টার লিখি। ও কেকেআরের সাথে দারুণ সম্পর্ক গড়ে তুলেছিল। ক্রিকেট মাঠেও সে আমাদের জন্য অনেক কিছু করেছে।’

মাইশোরকে এক মজার প্রশ্নের সম্মুখীন করা হয়। তাকে জিজ্ঞেস করা হয়, সিনেমা বানালে সেখানে তিনি নায়ক হিসেবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কাকে রাখবেন- সাকিব, তামিম নাকি মাশরাফি। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি আবারও স্মরণ করান, সাকিব তাদের কাছে সুপারস্টার।

কেকেআরের প্রধান নির্বাহীর ভাষায়, ‘কোনো প্রতিযোগিতা নেই, সাকিবকে নিবো। সাকিব আমাদের সুপারস্টার। তাই তাকেই নিতে হবে। বাকি দুইজনও ভালো। মাশরাফিও এক আসরে খেলেছিল কেকেআরে। আর আমরা জানি, তামিম একজনদারুণ ব্যাটসম্যান। কিন্তু আমি সাকিবের পক্ষেই যাব।’

(ঢাকাটাইমস/০৩ জুন/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদির আরামকো তেল স্থাপনায় আগুন
শ্রীপুর হাসপাতালে দেশি অস্ত্রসহ মোটরসাইকেল জব্দ, বিন্দুবাড়ির সংঘর্ষে আহত ২০
সরকার পেঁয়াজ আমদানি করেনি, আগামীতেও করতে হবে না: কৃষিমন্ত্রী
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের আপসহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রী