ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২০, ২৩:০১
অ- অ+

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় দবিরুল ইসলাম (৫৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে শহরের সত্যপীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দবিরুল ইসলাম জেলা সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর গ্রামের মৃত সমসের আলীর ছেলে। তিনি পেশায় একজন কাঠমীস্ত্রি ছিলেন।

পুলিশ জানায়, কাজ শেষ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন দবিরুল। পথে সত্যপীর ব্রীজ এলাকায় পৌঁছালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রাক সাইকেলটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দবিরুলের।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, দবিরুল ইসলামের লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।

ঢাকাটাইমস/১৭জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি