জয়পুরহাটে আসামি ধরতে নদীতে ঝাঁপ, র‌্যাব কর্মকর্তার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২০, ২২:৫৬
অ- অ+

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকের আসামি ধরতে ঝাঁপ দিয়ে নদীতে ডুবে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সাহেদুজ্জামান নামে এক সহকারী পরিদর্শকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে পাঁচবিবির ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত সাহেদুজ্জামান দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।

জয়পুরহাট র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিকালে পাঁচবিবির বড় মানিক এলাকায় ছোট যমুনা নদীর পাশে মাদকসেবীদের ধরতে যায় র‌্যাবের সহকারী পরিদর্শক (এসআই) সাহেদুজ্জামানসহ কয়েকজন সদস্য। এ সময় মাদকসেবীরা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে নদীতে ঝাঁপ দেয়। সাহেদুজ্জামানও তাদের ধরতে ঝাঁপ দেয়। পরে অন্য র‌্যাব সদস্যরা সাহেদুজ্জামানকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর নদীতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১৮জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাজ্যে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর: মালয়েশিয়ায় শ্রমবাজার, চীনে বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতায় জোর
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬১৬৯৭ জন হাজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা