কুষ্টিয়ায় অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ১৪:৫৪
অ- অ+

কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিহাটা এলাকার একটি রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, স্থানীয়রা গ্রামের রাস্তার শেষ প্রান্তে ওই যুবকের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তবে কেউ ওই লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৩১জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেসিডেন্ট জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে যে পরামর্শ দিয়েছিল শেখ হাসিনা
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫