নিউইয়র্কে দিনমজুরের কাজ করেন জায়েদ খান? ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৬, ১৬:২০| আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১৬:২৮
অ- অ+

ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে আলোচনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এর রাস্তায় শ্রমিকের পোশাকে কাজ করার একটি ছবি ভাইরাল হওয়ার পর তৈরি হয়েছে নানা জল্পনা।

ছবিতে দেখা যায়, শ্রমিকের পোশাক পরে সড়কে কাজ করছেন এই অভিনেতা। তবে এটি কোনো নাটক বা শুটিংয়ের দৃশ্য, নাকি সত্যিই জীবিকার তাগিদে দিনমজুরের কাজ করছেনতা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি।

ভাইরাল ছবির বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জায়েদ খান সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, “ নিয়ে আপাতত কথা বলতে চাই না। সবসময় মানুষের একরকম সময় যায় না। শুধু এটুকু বলব, সবাই আমার জন্য দোয়া করবেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পর মামলা হয়েছে শোবিজের অনেক তারকার নামে। এই তালিকায় আছেন অভিনেতা জায়েদ খানও। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার মামলার আসামি তিনি।

গণঅভ্যুত্থানের আগে থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্রমেন্স করারসেলিব্রিটি টক শোফ্রাইডে নাইট উইথ জায়েদ খাননামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
ট্রাম্পকে হত্যার নাটক সাজায় ইসরায়েল: তুরস্ক
গভীর রাতে পত্রিকা অফিসে হামলা সাধারণ কোন ঘটনা নয়, স্বাধীন গণমাধ্যমের ওপর চরম আঘাত
গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা